সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর-২: কোন প্রার্থী কত ভোট পেলেন

লক্ষ্মীপুর-২: কোন প্রার্থী কত ভোট পেলেন

লক্ষ্মীপুর-২: কোন প্রার্থী কত ভোট পেলেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৭৫ লক্ষ্মীপুর-২ (রায়পুর এবং সদর অংশ) আসনে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ শহিদ ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আপেল প্রতীকে ২ লাখ ৮৩ হাজার ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন শহিদ ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৬৫ ভোট।

লক্ষ্মীপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রোববার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ২২৩ জন। নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২১৭ আর পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৬ জন। আসটিতে ১টি পৌরসভা ও ১৯টি ইউনিয়নে ১৩১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

লক্ষ্মীপুর-২ আসনে মহাজোটের লাঙল প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ নোমান মাঝ পথে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ শহিদ ইসলামকে আওয়ামী লীগ সমর্থন দেয়।

এ আসনে অন্য প্রার্থীরা যত ভোট পেলেন:

এ আসনে  হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহজাহান পাটওয়ারী-৩৩৮৮, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের হেলাল উদ্দিন-১১০৫,মহাজোটের লাঙল প্রতীকের প্রার্থী মোহাম্মদ নোমান-৮২০, হারিকেন প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগের শেখ ফায়েজ উল্লাহ শিপন-১১৩৪, স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকে আবুল ফয়েজ ভূঁইয়া টিটু-০।

মনোনয়ন প্রত্যাহার করেন যারা: কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ , এম এ ইউছুফ (জেএসডি), সৈয়দ বেলায়েত হোসেন বেলাল (জেএসডি), রুহুল আমিন ভূঁইয়া (স্বতন্ত্র), শাহ আহমদ বাদল (বিকল্পধারা)।

আরো যারা মনোনয়ন জমা দেন: জেএসডির এম এ ইউছুফ ।

লক্ষ্মীপুর-১: কোন প্রার্থী কত ভোট পেলেন

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com