সারাদেশ টাঙ্গাইল ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত
টাঙ্গাইল ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত পিডিএফ 
সম্পাদনায়ঃ রবিউল ইসলাম খান, নিউজরুম এডিটর   
শুক্রবার, 04 মে 2012 20:26

টাঙ্গাইল প্রতিনিধি ৪ মে: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুরের চকমুকুন্দ গ্রামের আব্দুল গাফফারের স্ত্রী আসমা বেগম (৪০), মেয়ে শান্তা (১২), মামনি (১০), ছেলে রাবিব (৭), নিকট আত্মীয় আলেসা বেগম (২৮)। সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন প্রামাণিক জানান, উপজেলার হতেয়া গ্রামের লাল মিয়ার ছেলে আব্দুল লতিফের শিশুপুত্রকে দেখতে তার শ্বশুর বাড়ির লোকজন বগুড়ার শেরপুর থেকে সল্লা বাসস্ট্যান্ডে নামে। পরে রেল লাইন ধরে পায়ে হেঁটে হতেয়া গ্রামে রওনা হয়। রাত সাড়ে নয়টার দিকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায় এবং একজন আহত হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ ইউনুস আলী মিয়া জানান, ট্রেনে কাটা পড়ার কোনো সংবাদ তারা পায়নি। জিআরপি থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, “টাঙ্গাইলের কালিহাতীতে এ ধরণের কোনো দুর্ঘটনার সংবাদ আমাদের জানা নেই।”

 
 
মোট পড়েছেন:570417
Cell: 01616345565, 01740985197 | Phone: 0381-55075 | Email : news@lakshmipur24.com,