সারাদেশ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শিক্ষক খুন

লাইভ ক্রিকেট স্কোর

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শিক্ষক খুন পিডিএফ 
সম্পাদনায়ঃ রবিউল ইসলাম খান, নিউজরুম এডিটর   
সোমবার, 07 মে 2012 15:21

টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুন্যা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইয়াসিন আলী  মাস্টার (৭৫) নামের এক শিক্ষক খুন হয়েছেন। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিহত ইয়াসিন আলীর বড় ভাই নুরুল ইসলাম (৮০) বলেন, “সকাল সাড়ে

সাতটার দিকে আমি এবং আমার ভাই (ইয়াসিন) আমাদের বাড়ির পাশেগাছে পানি দিতে গেলে পাশের বাড়ির মাইন উদ্দিন, মাইন উদ্দিনের স্ত্রী মিনি, চৌকিদার হাবিলা ও আইন উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগমসহ ৬/৭ জন আমাদের উপর আক্রমণ করে। এক পর্যায়ে তাদের লাঠির আঘাতে আমার ভাই ইয়াসিন মাস্টার ঘটনাস্থলেই নিহত হয়। দীর্ঘদিন ধরে আমাদের ৪০ শতাংশ  জায়গা তাদের বলে তারা দাবি করে আসছিল। এ নিয়ে আদালতে মামলা করলে নিম্ন আদালত আমাদের পক্ষে রায় দেয়। পরে তারা উচ্চ আদালতে আপিল করলে বর্তমানে তা বিচারাধীন রয়েছে।”

 

 

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মাইন উদ্দিন ও মিনি বেগম নামের দু’জনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
LAST_UPDATED2
 
 

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

http://picasion.com/webcam-to-gif/

মোট পড়েছেন:515640
Cell: 01616345565, 01740985197 | Phone: 0381-55075 | Email : news@lakshmipur24.com,